Coastal Climate Talk- 2025

উপকূলীয় যুব জলবায়ু সংলাপ: উপকূলের জলবায়ু ন্যায্যতায় তরুণদের ভূমিকা

জলবায়ু পরিবর্তন এখন আর কেবল ভবিষ্যতের হুমকি নয়—এটি একটি বিদ্যমান বাস্তবতা, যা প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও তীব্র তাপপ্রবাহের মাধ্যমে মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত করছে। এই সংকটের সর্বাধিক প্রভাব পড়ে তরুণদের ওপর, অথচ বৈশ্বিক নীতিনির্ধারণী পরিসরে তাদের অংশগ্রহণ এখনও সীমিত।

এই প্রেক্ষাপটে, ২০২৫ সালের ১৭ মে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হলো “বরগুনা উপকূলীয় যুব জলবায়ু সংলাপ”—একটি দিনব্যাপী অর্থবহ আয়োজন, যা উপকূলীয় জলবায়ু সংকটে তরুণদের অংশগ্রহণ, নেতৃত্ব ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকে কেন্দ্রে রেখে গড়ে তোলা হয়েছে। এই সংলাপে অংশগ্রহণ করেন বরগুনা জেলার বিভিন্ন উপকূলীয় উপজেলা থেকে আগত ৫০ জনের অধিক তরুণ জলবায়ু কর্মী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, একাডেমিসিয়ান, সাংবাদিক, এবং জলবায়ু বিশেষজ্ঞগণ। সংলাপটি সঞ্চালনা করেন YOUCAN-এর নির্বাহী পরিচালক যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস

সংগ্রাম এনজিও এবং ক্যাপসের সহযোগিতায় বরগুনা প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সংলাপ আয়োজন করে দুর্বার ইয়ুথ নেটওয়ার্ক, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি।। এছাড়াও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিলো ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক এবং ব্রাইটার্স।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল উপকূলের তরুণদের জলবায়ু বিষয়ে সচেতন করা, তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় নেতৃত্ব প্রদানে প্রস্তুত করা। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের গভীরতর প্রেক্ষাপট, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক কর্মকৌশল তৈরির সুযোগ পান।

আয়োজকদের মতে, বরগুনা একটি জলবায়ু-ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে পরিচিত। এখানকার তরুণদের সংগঠিত ও সক্রিয় করা গেলে স্থানীয়ভাবে জলবায়ু ন্যায্যতা ও টেকসই অভিযোজন কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে।

পরিবেশবিদ ও উন্নয়ন সংগঠনগুলোর অভিমত, ‘বরগুনা উপকূলীয় যুব সংলাপ’ তরুণদের মধ্যে শুধু সচেতনতা ছড়ায়নি, বরং তাদেরকে জলবায়ু কর্মের সামনের কাতারে নিয়ে এসেছে। এটি বরগুনার তরুণদের জন্য জলবায়ু সংকট মোকাবিলায় এক নতুন যাত্রার সূচনা।

সংলাপের মূল লক্ষ্য ও কার্যক্রম

এই সংলাপের মাধ্যমে তরুণদের জলবায়ু ন্যায্যতা, অভিযোজন পরিকল্পনা, এবং স্থানীয় পরিবেশ রক্ষায় নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করা হয়। কর্মসূচির বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের মৌলিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব, অভিযোজন কৌশল, যুব নেতৃত্বের করণীয়, এবং বাস্তবভিত্তিক অ্যাকশন প্ল্যান তৈরির বিষয়ে প্রশিক্ষণ ও মতবিনিময়ে অংশ নেন।

ভবিষ্যতের সম্ভাবনা

বরগুনা একটি জলবায়ু-ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত। আয়োজকদের মতে, এখানকার তরুণদের সংগঠিত ও সক্রিয় করতে পারলে স্থানীয় পর্যায়ে টেকসই অভিযোজন এবং ন্যায্যতা নিশ্চিত করার পথে তা হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

YOUCAN-এর নির্বাহী পরিচালক যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস বলেন,

“তরুণদের শক্তিশালী অংশগ্রহণ ছাড়া কোনো জলবায়ু সমাধান টেকসই হতে পারে না। বরগুনার মতো প্রান্তিক অঞ্চলে তরুণদের সক্রিয়তা জলবায়ু নীতিতে ন্যায্যতার নতুন মাত্রা যুক্ত করবে।”

পরিবেশবিদ ও উন্নয়ন কর্মীদের অভিমত, এই সংলাপ কেবল সচেতনতা সৃষ্টির আয়োজন নয়—বরং এটি তরুণদের সক্রিয় জলবায়ু নেতৃত্বের পথে একটি বাস্তব ভিত্তি তৈরি করেছে। এটি উপকূলীয় যুবকদের জন্য এক নতুন যাত্রার সূচনা—যেখানে তারা কেবল প্রভাবভুক্ত নয়, বরং পরিবর্তনের অগ্রসারী শক্তি।

    Scroll to Top